দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছে। আটকদের মধ্যে একজন গাইবান্ধা ও অন্যরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে ৩৯ জনকে পুশ ইন করে বিএসএফ। একইসময় তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশুসহ ২৪ জনকে আটক করা হয়েছে। একইসময় ১০ বিজিবি আওতাধীন সীমান্তে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
/অ