দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৩ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ।
বুধবার (২১ মে) দিবাগত রাতে বিএসএফ ১৩ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশ ইন করেছে বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে রাতের আঁধারে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ বিজিবির টহল দল আটক করে।
বিজিবি জানায়, কমুয়া এলাকা দিয়ে ১৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এর মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৭ জন শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জোরপূর্বক বিএসএফ বাংলাদেশে পুশ ইন করেছে। তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক বাংলাদেশিরা বিজিবির হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
/অ