দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হজরত আলীর পদত্যাগ চেয়ে একদফার নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষকরা।
বুধবার (২১ মে) দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভার শেষে নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন।
দুপুর ৩টায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ একদফা দাবির সিদ্ধান্তর কথা জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষক সমিতির পক্ষ থেকে ৭ কর্মদিবসের সময় দিয়েছিল। কিন্ত তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কুয়েটের আইনের বাইরে গিয়ে ভিসি দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। ছাত্র-শিক্ষকদের দাবির প্রতি অবজ্ঞা এবং কুয়েটের ভিসি সঠিক দায়িত্ব পালন না করায় তার বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করা হলো। সেই সঙ্গে প্রফেসর ড. হজরত আলীকে ভিসির দায়িত্ব থেকে পদত্যাগ করার আহ্বান জানান।
কুয়েটবান্ধব একজন নতুন ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারের প্রতি জোর আহ্বান জানান ডক্টর ফারুক হোসেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতর প্রতিবাদে ও দোষীদের বিচার কার্যক্রম দ্রুত শেষ করার দাবিতে কর্মবিরতি অব্যাহত থাকার কথা জানান শিক্ষক নেতারা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুয়েট ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করবে শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নিবে।
শিক্ষকদের লাঞ্ছিতসহ পাঁচ দফা দাবিতে গেল ৪ মে থেকে ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা।
আরএ