দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত কৃষক আলতাফুর রহমান (৫৫) রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামের মৃত ভূবন আলীর ছেলে ও তিন সন্তানের জনক।
এলাকাবাসীর বরাতে ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আলতাফুর রহমান প্রতিদিনের মতো দুপুরে বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। পরিস্থিতি খারাপ বুঝে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেন। ঠিক তখনই বজ্রপাতের ঘটনা ঘটে এবং তার মাথায় আঘাত হানে। এতে মাথার কিছু অংশ পুড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফিরোজ আলম বলেন, মৃত অবস্থায় আলতাফুর রহমান নামে এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বজনেরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্তে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
/অ