• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম
  • উলিপুর

ঈদের দিন নদীতে ডুবে মারা গেল ভাই-বোন

দেশ টিভি ডেস্ক
  ৩০ জুন ২০২৩, ১৯:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বামনি নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিঘলটারি (মাঝিপাড়া হিজলি) গ্রামের বামনি নদী থেকে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী। উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী ও হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিহত দুই শিশুর নাম বেলাল (৮) ও রোকাইয়া আক্তার (৬)। তারা মামাতো-ফুপাতো দুই ভাই-বোন। বেলালের বাবার নাম মশিউর রহমান ও মায়ের নাম জরিনা বেগম। তারা মাঝিপাড়া হিজলি গ্রামের বাসিন্দা। রোকাইয়ার বাবার নাম রবিউল ইসলাম ও মায়ের নাম রাশেদা বেগম। বাড়ি রংপুরের তারাগঞ্জে। ঈদ উপলক্ষে দুই দিন আগে রোকাইয়া তার বড় ভাই রাসেলসহ (১৬) হাতিয়ায় তাদের মামা মশিউরের বাড়িতে বেড়াতে এসেছিল।

ইউপি সদস্য আমিনুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলালদের বাড়ি বামনি নদীর তীরে। ঈদের দিন দুপুরে বেলাল ও রোকাইয়া নদীর পাড়ে খেলা করতে করতে সবার অগোচরে নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে দুপুরের পর স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক সময় নদীর পাড়ে বেলাল ও রোকাইয়ার পোশাক দেখতে পায় স্বজনেরা। পরে নদীতে খোঁজাখুঁজির পর রোকাইয়ার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এর কিছু পরে বেলালেরও মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল ঘুরে এসে উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘স্বজনেরা বলছেন বেলাল সাঁতার জানত। সে নিয়মিত নদীতে গোসল করত। সম্ভবত রোকাইয়া সাঁতার না জানায় সে গোসলে নেমে পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে বেলালও ডুবে যায়। পরে স্বজনেরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পারিবারিকভাবে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে যাওয়ার প্রস্তুতিকালে জানতে পারি শিশু দুটির মরদেহ উদ্ধার হয়েছে।’

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রূহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • কুড়িগ্রাম
  • নদী
  • গোসল
  • স্থানীয়
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু
ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।