দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রপাতের ঘটনায় রুম্মান মিয়া লিমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের জমিতে সবজি তুলতে গিয়ে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক। এদিকে, দুই সপ্তাহ আগে লিমন বিয়ে করেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে রুম্মান মিয়া তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে সবজি তুলতে যান। এসময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রবৃষ্টি শুরু হয়। এতে জমির পাশে একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন তারা। পরে সেখানে বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয় রুম্মানের।
বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মোকলেছুর রহমান বলেন, বাড়িতে নববধূ রেখে জমিতে গিয়ে বজ্রপাতে রুম্মান মিয়া লিমনের মৃত্যু খুবই হৃদয় বিদারক ঘটনা।
এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শফিউল ইসলাম জানান, বাদ আসর নিজ বাড়ি সংলগ্ন চন্ডিপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
/অ