দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রহিম খানকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ মে) বিকেলে রাজধানীর শাহবাগ থানার তোপখানা রোড এলাকার নকশী হোমসের সামনে থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহিম খান দীর্ঘ ৯ মাস ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৯ মে) গ্রেপ্তারের পর রহিম খানকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় সংঘর্ষে রুপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় শিবালয় থানা আওয়ামী লীগের ৪৭ জন নেতাকর্মী, সাবেক এক এমপি এবং এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় আব্দুল রহিম খানকে ৩ নম্বর আসামি করা হয়।
আরএ