দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী নাটোর-২ আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে জেলাজুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) বিকেলে সদর উপজেলার হরিশপুরে ঢাকা রাজশাহী মহাসড়কে লক্ষিপুর খোলাবাড়িয়া বাজার, দীঘাপতিয়া বাজার, ডাঙ্গাপাড়া বাজারে ও বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। বিগত কয়েকদিন ধরে একই ব্যানারে জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
বিকেল ৫টায় সদর উপজেলার হরিশপুর এলাকায় ঢাকা- রাজশাহী মহাসড়কে মিছিল করে নাটোর পৌর বিএনপি। মিছিল শেষ করে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু ইউসুফ লাম বলেন, নাটোর বিএনপি পরিবারে অভিভাবক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে ফেই আইডি থেকে কনটেন্ট তৈরি করে ভিডিও ছাড়া হয়েছে। যেখানে কোনো নির্দিষ্ট তথ্য-উপাত্ত নেই, শুধু হেয়প্রতিপণ্ন করার জন্য তৈরি করা। তাদের বিরুদ্ধে এ রকম অপপ্রচার সাধারণ ত্যাগী নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা কেউ মানতে পারছে না, যার ফলে সারা জেলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ছে। আশা করছি আইন-শৃঙ্খলা বাহিনী এ সকল দুস্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনবে।
এদিকে একই সময় বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে উপজেলার লক্ষীকোল বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এরপর সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম বলেন, দলে অনুপ্রবেশকারী একটি চক্র নাটোর জেলা বিএনপির ঐক্য ও সুনাম বিনষ্ট করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছেন। এসব ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে রুখে দেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বিপুল প্রমুখ।
উল্লেখ্য, চলতি সপ্তাহে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি এবং ঘনিষ্ঠ নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি অ্যাকাউন্টে ১টি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। যেখানে তথ্য বিহীন বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয় দুলু, তার স্ত্রী ও পরিবারের বিরুদ্ধে। এরপরেই এসবের প্রতিবাদে ফুসে ওঠে নাটোরের বিএনপি নেতাকর্মীরা।
আরএ