• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর

আ.লীগ নেতার এনসিপিতে যোগদান, জেলাজুড়ে তোলপাড়

মাদারীপুর প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৭:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আওয়ামী লীগ নেতা যোগদান নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলাজুড়ে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচলার ঝড় তুলেছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে তোপের মুখে পড়ে দলটির রাজৈর উপজেলার এক প্রতিনিধি জাবের হাওলাদার বলছেন, ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ইচ্ছা পোষণ করেছেন আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ীরা। বর্তমানে জাতীয় নাগরিক কমিটিতে (এনসিসি) যোগদান করেছেন তারা। এই দাবি করে শনিবার (১৭ মে) রাতে দলটির রাজৈর উপজেলা প্রতিনিধিদের পক্ষ থেকে সাংবাদিকদের একটি বার্তা পাঠিয়েছেন জাবের হাওলাদার।

প্রেরিত বার্তায় বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন মিডিয়াতে মাদারীপুরের রাজৈর উপজেলা এনসিপিতে আওয়ামী লীগ নেতার যোগদানের বিষয়ে নিউজ করা হয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে এই যে, এনসিপির কেন্দ্রীয় কমিটি ব্যাতীত এখন পর্যন্ত কোথাও কোনো কমিটি গঠন করা হয়নি। যেটি হয়েছিল সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি (এনসিসি)। মূলত এই এনসিসির রাজৈর উপজেলা প্রতিনিধিদের সঙ্গে উক্ত এলাকার মৎস্য ব্যবসায়ীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের বড় একটি অংশই জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ইচ্ছা পোষণ করেছেন। পরবর্তীতে শুনেছি তাদের মধ্যে একজন ইউনিয়ন পর্যায়ের সাবেক আওয়ামী লীগ নেতাও ছিলেন। যিনি ৫ আগস্টের আগে নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন এবং ঢাকায় অধ্যয়ণরত তার দুই ছেলেকে জুলাই আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন ও আর্থিক সহায়তা দিয়েছেন। অতএব, বলাই বাহুল্য যে, এনসিপিতে যোগদানের নিউজটি সঙ্গতিপূর্ণ নয়।

এছাড়া পার্টির কমিটি দেওয়ার এখতিয়ার শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির। প্রত্যেকটি কমিটি গঠনের আগে তারা সবকিছু যাচাই বাছাই করেই কমিটি দিবেন।

প্রসঙ্গত, শনিবার (১৭ মে) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে সাবেক দল জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সদস্য ও বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার নেতা জাবের হাওলাদার, মহাসিন ফকির, আজগর শেখের হাতে ফুলের তোড়া দিয়ে নবাগত দলটিতে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্যরা। এ আনুষ্ঠানিকতা শেষে ‘আওয়ামী লীগ নেতাসহ ২ শতাধিক মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান’ শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করা হয়। মুহূর্তেই এ খবর সারাদেশ ও বিভিন্ন মহলে ছড়িয়ে যায়। পরে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির নেতৃবৃন্দরা।

আরএ

  • মাদারীপুর
  • এনসিপি
এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরে অটোরিকশা উল্টে নিহত ১
মাদারীপুরে অটোরিকশা উল্টে নিহত ১
মাদারীপুরে গাড়িচাপায় যুবক নিহত
মাদারীপুরে গাড়িচাপায় যুবক নিহত
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।