দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিদের ঘটনায় দোষীদের বিচারিক কার্যক্রম শেষ না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সকল প্রকার প্রশাসনিক কার্যকর বন্ধের ঘোষণা শিক্ষক সমিতির। এছাড়া সোমবার দুপুর ১২টার মধ্যে প্রশাসন কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেও দিয়েছে তারা।
রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত নেন তারা।
এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। দুপুর দেড়টায় কনফারেন্স রুমে শিক্ষক সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় শিক্ষকরা নানা অভিযোগ তোলেন কুয়েট প্রশাসনের বিরুদ্ধে। তারা বলেন, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে কুয়েট প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। মাত্র কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় ও উপরমহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করছে বর্তমান প্রশাসন।
সোমবার দুপুর ১২টার মধ্যে প্রশাসন কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
আরএ