দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মিলন ও আনোয়ার হোসেন। বৃহস্পতিবার গভীর রাতে নতুন বাজার এলাকা থেকে শাহজাহান হাওলাদারকে এবং ৬ নম্বর ওয়ার্ড থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তাররা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
/অ