দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারিয়া আজাদ তালহা (২০) বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বার্থী বাজারের উদ্দেশ্যে আসার সময় অজ্ঞাতনামা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক তালহা নিহত ও দুই আরোহী আহত হয়।
আহতরা হলেন- বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, আহতদের প্রথমে গৌরনদী ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
/অ