দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহার দিন অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশন। ঈদের দিনে উন্নত খাবার তাদের ঈদ আনন্দ বাড়িয়েছে দ্বিগুণ।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমীন নগরীর বিভিন্ন বস্তির অসহায় দুস্থ মানুষের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করে এ কর্মসূচি উদ্বোধন করেন। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলে খাবার পরিবেশন।
তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে খাবার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দা বৃদ্ধা জাইরন খাতুন বলেন, আমার তো ঈদের দিনেও ভালো খাবার খাওয়ার সমর্থ নেই। অনেক সময় না খেয়ে থাকতে হয়। কেউ খাবার দিলে পেটে যায়, না দিলে অনাহারে থাকতে হয়। ঈদে এই খাবার পেয়ে ভালো লাগছে। আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক।
সকাল থেকে কুরবানির গোস্ত পাওয়ার আশায় বেরোনো ভাজা বিক্রেতা মলু ও ভ্যানচালক রাজ্জাক বলেন, আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক। ঈদের দিন আমাদের ভালো খাবার দিলো, এটা অনেক আনন্দের। আমরা খুবই খুশি।
তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু বলেন, আমাদের তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা বাবু দিলীপ কুমার আগরওয়ালা প্রতি ঈদেই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করে। এরই ধারাবাহিকতায় এবারের কুরবানি ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত আমরা শত শত অসহায় মানুষের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করলাম। আমরা ২০জন ঈদের দিন পরিবার-পরিজনকে সময় না দিয়ে অসহায় মানুষদের খাবার খাওয়াচ্ছি।