• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ভোলা
  • মনপুরা

দিনে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ পান না মনপুরার গ্রাহকরা

দেশ টিভি ডেস্ক
  ৩০ জুন ২০২৩, ১৫:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

বিদ্যুৎ যেন গলার কাঁটায় পরিণত হয়েছে ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার গ্রাহকদের কাছে। দৈনিক আট ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও সেখান বিদ্যুৎ দেওয়া হচ্ছে মাত্র পাঁচ ঘণ্টার কম। আর এতে করে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। তবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওজোপাডিকোর মনপুরা আবাসিক প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, হাজিরহাটে অবস্থিত ওজোপাডিকোর উপকেন্দ্র থেকে উপজেলা সদরের আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকার ৮৫০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে আসছেন তারা। এখানে বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে দুটি ৫০০ কেভি, একটি ৬৫০ কেভির মেশিন এবং ১ মেগাওয়াটের একটি জেনারেটর। কিন্তু গত বছর ডিসেম্বরের দিকে ৬৫০ কেভির মেশিনটি নষ্ট হয়ে গেলেই আট ঘণ্টার পরিবর্তে দিনে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। পরে সেটি ঠিক হলেও আবারও ৫০০ কেভির একটি মেশিন নষ্ট হয়ে যায়। যার কারণে ওই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত সরবরাহের কথা থাকলেও বর্তমানে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

মনপুরা উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা রিপন, রফিক, মেহেদী জানান, তারা মনপুরা হাজিরহাট বিদ্যুৎকেন্দ্র থেকে আগে সন্ধ্যা থেকে প্রতিদিন আট ঘণ্টা বিদ্যুৎ পেতেন। এখন সেখানে দীর্ঘদিন ধরে পাঁচ ঘণ্টারও কম বিদ্যুৎ পাচ্ছেন। তাও আবার ৪/৫ বার লোডশেডিং হয়ে থাকে। এজন্য তারা ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

গৃহিণী রুবিনা আক্তার জানান, বিদ্যুতের কারণে বর্তমানে তারা গরমের মধ্যে ঠিকমতো ঘুমাতে পারছেন না। এছাড়া ফ্রিজে কোনো কিছুই রাখতে পারেন না, সবই নষ্ট হয়ে যায়। এমনকী টিভিও দেখতে পারেন না ঠিকমতো।

স্কুলছাত্রী শারমিন জানায়, বর্তমানে বিদ্যুৎ কম থাকায় শিক্ষার্থীরা রাত জেগে পড়াশোনা করতে পারছে না। এজন্য তারা পরীক্ষায় ভালো ফলাফলও করতে পারছে না।

ব্যবসায়ী সোহাগ মাহমুদ সৈকত জানান, বিদ্যুতের সমস্যার কারণে তাদের ব্যবসা করতে অনেক বিঘ্ন ঘটে। এজন্য দ্রুত এ সমস্যা সমাধানের দাবি করেন তিনি।

মনপুরা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী আ. সালাম জানান, তাদের প্রতিদিন তেল বরাদ্দ রয়েছে ১ হাজার ৬০০ লিটার। কিন্তু ৫০০ কেভি একটি মেশিন নষ্ট থাকার কারণে এক মেগাওয়াটের একটি জেনারেটর এবং একটি ৬৫০ কেভির মেশিন চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। যার কারণে বরাদ্দের চেয়ে অধিক তেল খরচ হওয়ায় তারা আপাতত সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারছেন। তবে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। দ্রুত সমস্যা সমাধান হবে।

  • মনপুরা
  • বিদ্যুৎৎ
  • উপকেন্দ্র
  • নষ্ট
  • লোডশিডিং
  • সরবরাহ
এ সম্পর্কিত আরও খবর
বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু
তিন জেলায় ৪ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন
তিন জেলায় ৪ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।