দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দায় হঠাৎ করে কালবৈশাখী তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এসব ক্ষতি সাধিত হয়।
এর আগে গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ও ভালাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধান, কলা, আম ও লিচু বাগান, বসত বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।
ভালাইন ইউনিয়ন জামদই গ্রামের আলাউদ্দিন বলেন, গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ভালাইন ইউনিয়নের আঁয়াপুর-পাঁঠাকাটা ঘাট এলাকার বসতবাড়ি,গাছপালা ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ও গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া এসব এলাকার অসংখ্য গাছপালা এবং বেশকিছু বসতবাড়ির টিন উড়ে গেছে বলেও জানান তিনি।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত এবং বাড়িঘর পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে সব রকমের সহযোগিতা করা হবে।
আরএ