দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে তিন খাবার হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আখাউড়া পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে তাজমহল, কাচ্চি মাঠ ও অতিথি নামে তিনটি খাবার হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালত ১৮ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, উপজেলার খাবার হোটেলগুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ