দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মির্জাপুরে চিপস খাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ বাবুলকে আটক করে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
আটক বাবুল মিয়া ওই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে শিশুকে একা পেয়ে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে খারাপ আচরণ করে। পরে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। পরিবার বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া জানান, মেয়েটি তার পরিবারকে জানায়। পরে থানায় মামলা দায়ের পর আসামি বাবুলকে আটক করা হয়। আটক বাবুল প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, আসামি বাবুলকে বুধবার আদালতে প্রেরণ করা হবে।
/অ