দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে জুলাইযোদ্ধা তালিকায় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইভা আলমের মেয়ের নাম থাকা ও ভুয়া জুলাইযোদ্ধা তালিকাভুক্তির প্রতিবাদ করায় মিনহাজুর রহমান শ্রাবণ নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী এবং জুলাইযোদ্ধাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
এর প্রতিবাদে মঙ্গলবার (১৩ মে) দুপুরে নরসিংদী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে জুলাইযোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা। এর আগে, গত ৮ মে দিবাগত রাতে আওয়ামী লীগ নেত্রীর পরিবারের সদস্যরা মিনহাজের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। আর এ ঘটনার নিন্দা জানিয়ে মানবন্ধনে শিক্ষার্থীরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।
এসময় মাইদুল ইসলাম নেহাল নামে এক শিক্ষার্থী বলেন, বিগত সময়ে ছাত্রদলসহ সাধারণ মানুষ জেল খেটেছে । এখনও আওয়ামী লীগের দোসররা অরাজকতা করছে। আমরা এসবের নিন্দা জানাই।
সানবির আলম নিবিড় নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা আন্দোলনের ইতিবাচক ফলাফল পাচ্ছি না। আন্দোলনের ফলাফল কখনোই হত্যাচেষ্টা হতে পারে না। আমরা এর বিচার চাই।
/অ