দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলমকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১২ মে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে এর আগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলেও তিনি নির্ধারিত সময়ে সেখানে যোগ দেননি। ফলে জনস্বার্থে তাঁকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, গত ২১ এপ্রিল তাঁকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
কুসিক সূত্রে জানা গেছে, মো. সামছুল আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও স্বজনপ্রীতির একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এবং বরাদ্দ ব্যবস্থাপনায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে।
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কুমিল্লার বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় নানা বিতর্কেও জড়ান। বিগত কুসিক এবং জাতীয় নির্বাচনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যা নিয়ে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়।
প্রশাসনিক সূত্র বলছে, সাম্প্রতিক এই সিদ্ধান্তগুলো তাঁর দীর্ঘদিনের বিতর্কিত কর্মকাণ্ডেরই পরিণতি।
কে