দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পানিতে ডুবে মো. সানি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে এ ঘটনা ঘটে। সানি কালিসীমা গ্রামের রমজান মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু সানি খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করেন। পরে তাকে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।