দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে অপহরণ করে হত্যায় জড়িত খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহত শুভ মিয়া (২০) সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
মানববন্ধনে বক্তারা জানান, গত ৬ মে শুভকে অপহরণ করে মুক্তিপণের টাকা চায় অপহরণকারীরা। পরের দিন বিকেলে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের খিদিরপুর টেকপারা জানেরমুখ ব্রিজের পাশে শুভর মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে মাধবদী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার ৬ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে ঢাকা-সিলেট মহাসড়কক অবরোধ করবো। শুভ হত্যায় জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।
আরএ