দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবীরের (২৯) বাম হাত ও ডান পায়ে ছুরিকাঘাত করা হয়েছে।
রোববার (১১ মে) বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এসআই জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন জানান, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে ভর্তি হন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পাঁচবিবি এলাকায় ৩-৪ বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। শনিবার ওই নারীকে তার তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন।
তিনি আরও বলেন, ওই নারী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯–এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। সেটি অমীমাংসিত ছিল। রোববার বিকেলে আবার সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করে ফিরছিলেন। এ সময় একজন ব্যক্তি আলমগীর কবীরকে পেছন দিক থেকে আঘাত করেন। ওই ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
আরএ