দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে হামলার শিকার দেশ টিভির সাংবাদিক আকরাম হোসেনকে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
রোববার (১১ মে) সন্ধ্যায় শহরের কাউরিয়াপাড়ায় সাংবাদিক আকরাম হোসেনের বাড়িতে যান তারা।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট শিরিন আকতার শেলী, জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান ও গোলাম রাশেদ তমাল প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট শিরিন আকতার শেলী এই হামলার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তারা লেখনির মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অন্যায় ও দুর্নীতি তুলে ধরেন।
তিনি আরও বলেন, আমরা সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। সাংবাদিক ও তার পরিবারের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আরএ