দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদাবাজি ও বিস্ফোরক আইনের মামলায় পিরোজপুর যুবলীগের অন্যতম নেতা নাসির উদ্দীন হাওলাদারকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় যাত্রাবাড়ি থানার এসআই ইফাদ বাবুর নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম।
মামলায় চাঁন মিয়া মাঝি ছাড়াও তার ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগ্নে পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু জানান, পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলামের পাঠানো গ্রেপ্তারের রিকুইজিশনের ভিত্তিতে মামলার ২নং আসামি নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুরে পাঠানোর প্রক্রিয়া চলমান।
আরএ