দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার খবরে নেত্রকোনা জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
শনিবার (১০ মে) রাতে এমন সিদ্ধান্ত হওয়ার পরপরই বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিক এ আনন্দ মিছিলটি বের করা হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলন যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিমের নেতৃত্বে মিছিলটি জেলা শহরের বড় মসজিদ এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলকারীরা আওয়ামী লীগের নাম নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
/অ