• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • সিলেট

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

সিলেট প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৪:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত। দেশটির মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলসের জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক আদেশে সীমান্তে এই কারফিউ জারি হয়। প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে বলা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সীমান্তে ভারতের রাত্রিকালীন কারফিউ জারির তথ্য নিশ্চিত করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গোয়াইনঘাট সীমান্তে ওরা এটি করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ওখানকার ডিএম (জেলা ম্যাজিস্ট্রেট) বিষয়টি জানিয়েছেন। রাতে সীমান্তে আমাদের কোনো কাজই নেই।’

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘আমরা অফিসিয়ালি কোনো তথ্য পাইনি। তবে গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। আমরা সীমান্তবর্তী এলাকার ইউপি মেম্বারদের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার কার্যক্রম শুরু করেছি। কেন তারা এমনটি করল, সেটি আমরা জানারও চেষ্টা করছি।’

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট শিবাংশ আরস্থির সই করা আদেশে বলা হয়, পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার আন্তর্জাতিক সীমান্ত এখনো সম্পূর্ণভাবে বেড়া দিয়ে ঘেরা নয়। এ কারণে এই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী, চোরাকারবারি ও অবাঞ্ছিত অনুপ্রবেশকারীরা রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন। এই পরিস্থিতিতে ৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত্রিকালীন কারফিউ থাকবে। আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ মিটার এলাকাজুড়ে এই কারফিউ থাকবে। কারফিউয়ের সময়সীমা প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

কারফিউ চলাকালে কিছু বিষয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো হলো আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা, পাঁচ বা ততোধিক ব্যক্তির অবৈধ জমায়েত, অস্ত্র, লাঠি, রড, পাথরসহ অন্যান্য অস্ত্রোপযোগী বস্তু বহন, গবাদিপশু, চোরাচালান পণ্য, সুপারি, পানের পাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট, চা পাতা ইত্যাদি পাচার।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে বেড়াবিহীন হওয়ায় এটি চোরাচালানকারী, অবৈধ অনুপ্রবেশকারী ও নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের জন্য ঝুঁকিপূর্ণ প্রবেশপথে পরিণত হয়েছে। ফলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউয়ের আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এদিকে মেঘালয় সরকারের সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ‘শিলং টাইমস’ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়, মেঘালয় সরকার ইস্ট খাসি হিলস, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ও ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে। সীমান্তবর্তী এই এলাকাগুলোতে এখনো পূর্ণাঙ্গভাবে কাঁটাতারের বেড়া নেই। এ কারণে চোরাকারবারি, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং অবৈধ অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের বেলায় এই ধরনের অবৈধ তৎপরতা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এসব কারণে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

ইস্ট খাসি হিলস: আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় কারফিউ বলবৎ থাকবে। ইস্ট জয়ন্তিয়া হিলস: শূন্যরেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় কারফিউ কার্যকর। ওয়েস্ট জয়ন্তিয়া হিলস: শূন্যরেখা থেকে ২০০ মিটার পর্যন্ত এলাকায় কারফিউ চালু থাকবে। তবে শিলং টাইমসের সংবাদে মেঘালয় সরকারের সুনির্দিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিজিবির সিলেট সেক্টর (সুনামগঞ্জ-সিলেট) কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্তবর্তী তিন জেলায় কারফিউ জারির খবরটি শুনেছি। কারফিউ ঘোষিত সীমান্তবর্তী এই তিনটি জেলা সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিপরীতে অবস্থিত। সিলেটের জেলা প্রশাসকের মতো সুনামগঞ্জ ও ময়মনসিংহের জেলা প্রশাসককেও বিষয়টি ভারতের জানানোর কথা। বিজিবির পক্ষ থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। এখন সেটা আরও জোরদার করা হয়েছে।’

এফএইচ/

  • সিলেট সীমান্ত
  • কারফিউ
এ সম্পর্কিত আরও খবর
ইংলিশ ক্রিকেটারদের শ্রীলঙ্কা সফরে কারফিউ, ভুল স্বীকার করলেন হ্যারি ব্রুক
ইংলিশ ক্রিকেটারদের শ্রীলঙ্কা সফরে কারফিউ, ভুল স্বীকার করলেন হ্যারি ব্রুক
থাইল্যান্ডের কম্বোডিয়া সীমান্তে কারফিউ জারি
থাইল্যান্ডের কম্বোডিয়া সীমান্তে কারফিউ জারি
নেপালে বিক্ষোভের জেরে রাজধানীসহ তিন জেলায় কারফিউ
নেপালে বিক্ষোভের জেরে রাজধানীসহ তিন জেলায় কারফিউ
বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি
বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।