দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে কটূক্তির অভিযোগে আব্দুল হান্নান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আব্দুল হান্নান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, আব্দুল হান্নান তার ফেসবুক পোস্টে আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার ৮ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে ওই ভিডিওর জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ধর্ম অবমাননার অভিযোগে আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
/অ