দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে বিস্ফোরক আইনের মামলায় ইন্দুরকানীর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল আহসান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. রাসেল হাওলাদার।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
/অ