দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলযোগে দুই ভাই ও ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় ককটেল হামলার শিকার হয়েছে। এতে দুই ভাই গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ইমন নামের একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ির বারো মন্ডলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার তৈইলধারা গ্রামের আবু সাঈদের ছেলে মাসুম পারভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মোর্শদ। এসময় মায়ার ছেলে সনেট মোটরসাইকেলে থাকলেও সে আহত হয়নি। আহত মাসুম পারভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মোর্শদকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাসুম পারভেজের মায়ার অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানান, ছেলেকে নিয়ে দুই ভাই মোটরসাইকেলযোগে বারো মন্ডলিয়া থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় চলন্ত অবস্থায় তাদের ওপর পরপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়। মুহূর্তে ককটেলগুলো বিস্ফোরিত হয়ে মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে আহত হয় দুই ভাই মায়া ও মোর্শেদ।
আহত মঞ্জুরুল ইসলাম মোর্শেদ জানান, কয়েকদিন আগে স্থানীয় আসাদুল নামের একজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। রাতে আসাদুল আর তার ভাই মোশারফ তাদের ওপর ককটেল নিক্ষেপ করে। পূর্বে আসাদুল বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলা ছিল। সেই মামলায় সম্প্রতি সে জামিনে বের হয়েছে।
সখীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ জানান, এ ঘটনায় দুইজন আহত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা হয়েছে। ককটেলের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
আরএ