• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

ঝুঁকিতে পদ্মা সেতু প্রকল্পের দুই কিলোমিটার রক্ষা বাঁধ

শরীয়তপুর প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৩:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আগাম বর্ষায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে শরীয়তপুরের জাজিরা অংশের পদ্মা সেতু প্রকল্পের দুই কিলোমিটার রক্ষা বাঁধ। ইতোমধ্যে বাঁধটির পাশে কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। আর নদীর কাছাকাছি চলে আসায় স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী আর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। আর টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প মন্ত্রণালয় পাঠানো হয়েছে উল্লেখ করে অনুমোদন শেষে কাজ শুরুর কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখারকান্দি জিরোপয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এতে ব্যয় হয় ১১০ কোটি টাকা। গত বছরের ৩ নভেম্বর থেকে বাঁধের নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার ধস শুরু হয়। ১৬ নভেম্বর বিকেল পর্যন্ত বাঁধটির প্রায় ১০০ মিটার ধসে পড়ে নদীতে। এতে কংক্রিটের সিসি ব্লকগুলো তলিয়ে যায় পানিতে। এছাড়া এলাকাটির আশপাশে দেখা দেয় ফাটল। পরে বাঁধটির সংস্কারে দায়িত্ব দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে। গত বছর ওই বাঁধের যে ১০০ মিটার অংশ বিলীন হয়েছিল তা দুই কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ওই স্থানে বালুভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু হয়েছে।

এদিকে পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশের নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় পুরো দুই কিলোমিটার রক্ষা বাঁধটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ, যা সমীক্ষা শেষে নিশ্চিত হয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে কিছু কিছু জায়গায় ভাঙন দেখাও দিয়েছে। আর বাঁধটি ভেঙে গেলে পদ্মায় বিলীন হতে পারে জাজিরার পদ্মা ক্যান্টনমেন্ট ও হাট-বাজারসহ বিস্তীর্ণ অঞ্চল। পদ্মা নদীর পাড়ে দ্রুত বেরিবাঁধ নির্মাণ না করলে ফসলি জমি, গবাদি পশু এবং এলাকার বাসিন্দারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই ভাঙন ঠেকাতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।

স্থানীয় এক জেলে মো. আজিজুল হক বলেন, গত বছরেই আমার বাড়ির পেছনটা নদীতে চলে গেছে। এবার যদি বাঁধটা ভেঙে যায়, তাহলে পুরো বসতবাড়ি আর মাথা গোঁজার ঠাঁইটুকুও থাকবে না। আমরা গরিব মানুষ, নদীভাঙা দেখেই বড় হয়েছি, কিন্তু এখনকার ভাঙন আরও ভয়ংকর। সরকার যদি দ্রুত টেকসই বেড়িবাঁধ না দেয়, তাহলে সব কিছু হারিয়ে পথে বসতে হবে।

রাশিদা বেগম নামে এক গৃহবধূ বলেন, আমার স্বামীর সামান্য একটা দোকান ছিল হাটের পাশে, সেটাও এখন ভাঙনের হুমকিতে। রাতে ঘুমাই ভয়ে, না জানি কখন বাঁধ ভেঙে সব ভেসে যায়। পদ্মা সেতু হয়েছে ভালো কথা, কিন্তু তার পাশে আমাদের জীবনটাই এখন ঝুঁকিতে। আমরা চাই সরকার যেন দ্রুত এই রক্ষা বাঁধটা মজবুত করে দেয়।

এ বিষয়ে জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র বনিক বলেন, গত বারের ধসে পড়া বাঁধের ১০০ মিটার অংশের কাজ ইতোমধ্যে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুই কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ওই স্থানে বালু ভর্তি ৩৩ হাজার জিওব্যাগ ও সিসিব্লক ফেলার কাজ শুরু হয়েছে। বর্ষার আগে বাঁধটি মেরামতের কাজ শেষ হবে।

বাঁধের জানতে চাইলে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধটি সেতু বিভাগ নির্মাণ করেছিল ১২-১৩ বছর আগে। ওই বাঁধে সমীক্ষা চালানো হয়েছে, তাতে বাঁধটি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে। বাঁধটি মজবুতকরণ করার জন্য একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাঁধটি মজবুতকরণ করা না হলে ভাঙনের ঝুঁকি রয়েছে।

আরএ

  • শরীয়তপুর
  • ভাঙন
এ সম্পর্কিত আরও খবর
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
পদ্মায় ঝড়ে ৩ ট্রলারডুবি, তলিয়ে গেছে ৬ হাজার ব্যাগ সিমেন্ট
পদ্মায় ঝড়ে ৩ ট্রলারডুবি, তলিয়ে গেছে ৬ হাজার ব্যাগ সিমেন্ট
শরীয়তপুরে ৭ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ
শরীয়তপুরে ৭ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।