দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় নিজ এলাকায় ঈদের নামাজ শেষে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল আটটায় সদর উপজেলার এরুলিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন। বাবা আবদুর রাজ্জাক ও ছেলে আবির আলম তার সঙ্গে ছিলেন।
উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হিরো আলম বলেন, সারা দেশে তার অগণিত ভক্ত আছে। ভক্তদের জন্য, বিশেষ করে গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরও তাকে মেনে নিতে না পেরে ফলাফল ঘোষণার সময় তাকে ‘নয়ছয়’ করে হারিয়ে দেওয়া হয়েছে। ওই নয়ছয়ের ভোটের প্রতিবাদ করতেই তিনি ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন।
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কোনো আশঙ্কা আছে কি না, তা জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এখনো কোনো হুমকি পাইনি। পরিবেশ অনেক ভালো ও শান্ত আছে। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ওরফে নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে অংশ নিচ্ছেন হিরো আলম।