দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ির ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করেছে বিএসএফ।
বুধবার (৭ মে) ভোরে জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হয়।
বুধবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ৩টি পরিবারের আনুমানিক ২৭ জন ভারতীয় নাগরিক। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় নাগরিকরা উঠেন সীমান্তবর্তী জনৈক আবু তাহেরের বাড়িতে।
আবু তাহের জানান, বর্তমানে ভারতীয় নাগরিকরা আবুল হোসেন মেম্বারের বাড়িতে রয়েছেন।
একইভাবে বুধবার রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন এবং পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে আরও ২৪ জন ভারতীয় নাগরিককে পুশ করা হয়েছে। তারাও বিজিবির জিম্মায় রয়েছেন।
অবশ্য এ ব্যাপারে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, ভারতীয় নাগরিকদের পুশ করার খবরটি সঠিক। এখন পর্যন্ত জেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে পুশ করার খবর পাওয়া গেছে।
আরএ