দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে পলিথিনে মোড়ানো মানুষের কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাত ৮টার দিকে শহরতলীর দত্তপাড়া এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা পলিথিনে হাতের কাটা অংশ মোড়ানো ছিল।
এলাকাবাসী জানায়, কোনো একটি যানবাহন থেকে এই কাটা হাত নদীতে ছুড়ে ফেলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু সেটি নদীতে না পড়ে মহাসড়কের উপরেই পড়ে যায়। লোকজন পলিথিনে মোড়ানো এই কাটা হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, এলাকাবাসীর খবরে পুলিশ দত্তপাড়া ব্রিজের কাছ যায়। সেখানে মহাসড়কের পাশে থেকে কাটা হাত উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি কোনো বয়স্ক মানুষের হাত বলে ধারণা করা হচ্ছে। কাটা হাতটি কে বা কারা ফেলে দিয়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরএ