দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা জেলা ছাত্রদল নেতা পরিচয় দেওয়া স্বামীর শারীরিক ও মানুসিক নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুর ভয়ে চারমাস পালিয়ে থেকে দুইটি সন্তান নিয়ে নিরাপদে বেঁচে থাকার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রুবী আক্তার নামে এক নারী।
দুই সন্তানের জননী এই নারী জানিয়েছেন, তার স্বামী জাকির হোসেন ওরফে তুতলা জাকির বিএনপির ছাত্রদলের কুমিল্লা জেলার নেতা পরিচয় দিয়ে প্রতিদিন চাঁদাবাজী, ধন্দাবাজীসহ বিভিন্ন অসৎ উপায়ে টাকা ইনকাম করে।
তিনি আরও বলেন তার স্বামী জাকির হোসেন এলাকায় সন্ত্রাসী, জুয়া,মাদক, নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধ করতেছে কিন্তু স্ত্রী হিসেবে আমি তার এই অপরাধের প্রতিবাদ করলেই সে আমাকে অমানুষিক নির্যাতন করে। রুবী বলেন জাকির হোসেন দরজা বন্ধ করে লোহা দিয়ে পিটিয়ে অসংখ্য বার আমাকে জখম করেছে। জাকিরের হাতে নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে গিয়েও থাকতে পারেনি রুবী।
রুবী বলেন, জাকির হোসেন যৌতুকের জন্য রুবীর বাপের বাড়িতে গিয়েও তাকে এবং তার বাবাকে নির্যাতন করেছে এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে । মৃত্যুর ভয়ে গত চারমাস পালিয়ে থেকে দাউদকান্দি থানায় জিডি এবং কুমিল্লা কোর্টে মামলা করেছে রুবী আক্তার। ছেলে মেয়েদের নিয়ে স্বাধীন ও নিরাপদে বেচে থাকতে সেনাবাহিনী সহ শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন রুবি আক্তার।
এফএইচ/