দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের অভয়নগর উপজেলায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনির অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দ্দৌলা এবং ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুয়াখোলা গ্রামের আসাদুজ্জামান জনি বাদী হয়ে মানহানির অভিযোগে এই মামলা করেছেন।
এছাড়া তার অনুসারীরা পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মিথুনকে হত্যার হুমকিও দিয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে যশোরের সাংবাদিকরা।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে বলেন, প্রকাশিত সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে সমাধানের যথেষ্ট উপায় ও সুযোগ রয়েছে। কিন্তু দুর্বৃত্ত চক্র সেসব নিয়ম নীতির তোয়াক্কা না করে হত্যার হুমকি দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।
অবিলম্বে হুমকি দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ ঐক্যদ্ধভাবে নিয়মাতান্ত্রিক পন্থায় তা মোকাবিলা করবে বলে তারা জানান।
আরএ