দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। এবং বর্ষা নামে এক শিক্ষার্থ ীআহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে জেলার পাকুন্দিয়ায় উপজেলার চরটেকী এলাকায় বএ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে আদ্রিতা জান্নাত প্রিয়া (১৫)।
তারা তিনজনেই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় চরটেকী নামাপাড়া নেমার বাড়ির সামনে পৌঁছালে ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন স্কুল শিক্ষার্থী। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনজন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া জান্নাত ইরিনা ও আদ্রিতা জান্নাত প্রিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বর্ষাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
চরটেকী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে আরও একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটির সামনে এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত কডু মিয়া (৩৫) ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটির মোতালেব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের খলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন কডু মিয়া। পরে তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির খলায় কাজ করার সময় বজ্রপাতে একজন নিহত হয়েছেন।
আরএ