দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদার টাকা না দেওয়ায় ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত বিএনপি নেতা লাল মামু খান পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক।
আহত ঠিকাদার ফারুক হোসেন ভূঞাপুর পৌরসভার বামনহাটা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
রোববার (৪ মে) সন্ধায় উপজেলার বামনহাটা বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি হলেন লাল মামুদ খাঁন ওরফে লাল খাঁ।
আহত ফারুকের ভাই মেহেদী হাসান জানান, ভূঞাপুর পৌরসভার বামনহাটা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলের অধীন চারটি ডাস্টবিন নির্মাণের কাজ পেয়েছে ফারুক। সেই কাজ করতে এলাকার বিএনপি নেতা লাল খাঁ ঠিকাদার ফারুকের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। পরে টাকা দিতে অস্বীকার করায় হাতুড়ি দিয়ে পেটানো হয়। এসময় তার কাছে থাকা ৬ লাখ টাকা লুটপাট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পৌর কমিটিকে জানানো হয়েছে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ