দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর আফতাব নগর থেকে গরু বিক্রি করে ফেরার পথে ডাকাতদের হাতে প্রাণ হারিয়েছেন শহীদুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী। এ ঘটনায় একজন নিখোঁজসহ আরও তিনজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শহিদুল বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ঢাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে মঙ্গলবার রাতে নিজ এলাকা বগুড়ার সারিয়াকান্দি ফেরার জন্য একটি ট্রাকে ওঠেন পাঁচজন ব্যবসায়ী। পরে ট্রাকটি চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা।
ডাকাতদের নির্যাতনে শহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, নিহত শহিদুলসহ নুরুল ইসলাম ও ইউনুস আলীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আরেকজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ডাকতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।