দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের শরীয়তপুর শাখার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
সোমবার (৫ মে) জেলা ও দায়রা জজ আদালতের সামনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।
এ সময় বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার বলেন, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লগ পদ বিলুপ্ত করে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থার করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তারা দুই ঘণ্টা কর্মবিরতি যেতে হয়। এরপরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন।
এ সময় আদালতের নিরাপত্তা প্রহরী, নাজির, পেশকার ও সার্টিফিকেট সহকারীসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরএ