দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, ইসরাত জাহান কাকন ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। এছাড়া তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
/অ