• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ফেনী

ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, ভিডিও ভাইরাল

ফেনী প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ২২:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে মাকে নাকে খত দেওয়ার ঘটনা ঘটেছে। পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে এক সালিশি বৈঠকে এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বৃহস্পতিবার (২ মে) রাতে ইউনিয়নের মধ্যম মাথিয়ারা এলাকায় খালুর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। রোববার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই নারীকে নাকে খত দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

ভুক্তভোগী সাজেদা বেগম সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মাথিয়ারা গ্রামের মহিন উদ্দিনের স্ত্রী। অন্যজন একই এলাকার বাসিন্দা জোহরা বেগম।

১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছেন। মাঝখানে সাজেদা বেগম ও জোহরা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের অপরাধে দুইজন মায়ের সম্পৃক্ততার কথা বলা হয়। তারা অস্বীকার করলেও একপর্যায়ে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু হাতে লাঠি নিয়ে অশ্রাব্য বাক্য উচ্চারণ করে দুজনকে নাকে খত দেওয়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়ি থেকে কয়েকমাস আগে কবুতর চুরির ঘটনা ঘটে। সর্বশেষ সপ্তাহখানেক আগে আবারও তার বাড়ি থেকে হাঁস চুরি হয়। এ ঘটনায় স্থানীয় রাকিব ও বিজয় নামের দুই যুবককে সন্দেহ করেন তারা। পরে গত বৃহস্পতিবার (১ মে) রাতে মধ্যম মাথিয়ারা এলাকায় খালুর দোকান সংলগ্ন স্থানে সালিশি বৈঠক করা হয়। এতে রাকিবের গলায় ‘আমি চোর’ সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে তার মাকে নাকে খত দেওয়া হয়। সালিশে অভিযুক্ত আরেক যুবক বিজয় উপস্থিত না থাকায় তার মাকেও একইভাবে নাকে খত দেওয়া হয়।

এ প্রসঙ্গে কথা হয় সালিশি বৈঠকে অংশ নেওয়া পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মহিউদ্দিন সোহাগের সঙ্গে। তিনি বলেন, সন্তানকে এ ধরনের অপরাধে উৎসাহ দিলে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এটি আইনের শাসনের বাইরে নয়, সামাজিক সালিশের অংশ।

অভিযুক্ত রাকিবের ভাই সোহেল বলেন, আমরা বহু বছর আগে লক্ষ্মীপুর থেকে এসে মাথিয়ারা এলাকায় পরিবার নিয়ে বসবাস করছি। তারা আমার ভাইকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে। তাতেও ক্ষান্ত না হয়ে পরিকল্পনা করে সালিশি বৈঠকে আমার মাকে লাঞ্ছিত ও মারধর করেছে। এতে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে যুবদল নেতা ইব্রাহিম খলিল, ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন সোহাগ, আবদুল জলিল, বেণু, শহীদ, গিয়াসউদ্দিনসহ অনেকে সামনে থেকে ভূমিকা রাখেন।

স্থানীয় বাসিন্দা শাকিল বলেন, যেকোনো অপরাধ করলে তাদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। কিন্তু দায়িত্বশীল জায়গা থেকেও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশি বৈঠক করে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসী হিসেবে আমরা নিজেরাও এমন কাণ্ডে লজ্জিত। এ ঘটনার পর বিজয়ের পরিবার তাদের হুমকিতে এলাকা ছেড়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা বলেন, নারীকে এভাবে হেনস্তা করার অধিকার কারো নেই। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এ প্রসঙ্গে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু বলেন, এ ঘটনায় কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। হয় তো আমাদের আচরণে বা সিদ্ধান্তে ভুল থাকতে পারে। এছাড়া সালিশে ওই মা নিজেই বলেছেন, ছেলে যদি দোষ করে থাকে, তাহলে তার দায় তিনি নিচ্ছেন।

মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সামনে নির্বাচন, প্রতিদ্বন্দ্বী কেউ কেউ ঘটনাটি ভিন্নভাবে প্রচার করছে। সালিশে মারধরের কোনো ঘটনা ঘটেনি। এলাকায় যেকোনো ভাড়াটিয়া এলেই যেন তাদের পরিচয় নিশ্চিত করে, চেয়ারম্যানের সার্টিফিকেট ও এনআইডি আইডি কার্ড দেখে ভাড়া দেওয়া হয় সেজন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

এই ঘটনায় ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ইতোমধ্যে ভিডিওটি নজরে এসেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এটি একটি মানহানিকর ঘটনা হিসেবে মনে করছি। ভুক্তভোগী চাইলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমরা তার পাশে আছি। এছাড়া কেউ যদি তাদের হুমকি দেয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/অ

  • ফেনী
  • চুরির অভিযোগ
  • মাকে নাকে খত
এ সম্পর্কিত আরও খবর
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ 
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ 
ফেনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুজনের
ফেনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুজনের
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ 
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।