দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে শহীদ মুন্সী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শহীদ ওই গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে।
দিগনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মুরাদ চৌধূরী জানান, সকালে বাড়ির পাশের বিলে ধান কাটতে যায় শহীদ। সাড়ে ১১টার দিকে আকাশে মেঘ ও বিদ্যুৎ চমকাতে দেখা যায়। হঠাৎ বজ্রপাতও শুরু হয়। বজ্রাঘাতে শহীদ ঘটনাস্থলেই নিহত হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে শহীদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের জন্য আবেদন করেছে পরিবার।
/অ