দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুরে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম শেখকে (৪৫) গোয়েন্দা শাখা (ডিবি) ও নাজিরপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে উপজেলার রঘুনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম নাজিরপুরের সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। এছাড়া তিনি নাজিরপুর উপজেলার ৭নং শেখ মাটিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
জাহিদুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সেচ্ছাসেবক দলের নেতা মো. জাহিদুল ইসলাম শেখের বিরুদ্ধে গোসাঁইরহাট থানার একটি অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোসাঁইরহাট থানায় মামলাটি করা হয় ২০১৩ সালের ৭ ডিসেম্বর।
নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, অস্ত্র আইনের মামলায় পলাতক আসামি জাহিদুল ইসলাম। তাকে ওয়ারেন্ট মূলে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায গতকাল রাতে গ্রেপ্তার করে আজ (শুক্রবার) আদালতে সোপর্দ করা হয়েছে।
আরএ