দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে এক শিশুর শরীরে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা করে তা পরীক্ষার জন্য বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উচ্চপর্যায়ের একটি টিম যশোরে এসেছেন।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে ঢাকা থেকে যশোরে এসেছেন পাঁচ সদস্যের এ টিম। একজন টিম লিডার ছাড়াও এই দলে রয়েছেন একজন মেডিকেল অফিসার, একজন টেকনিশিয়ান ও একজন প্রাণিসম্পদ কর্মকর্তা।
শুক্রবার (২ মে) থেকে তারা কাজ শুরু করেছেন জানিয়েছেন নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
সিভিল সার্জন জানিয়েছেন, যশোর সদরে আট বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লুর সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। শিশুটি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। উপসর্গ দেখে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইইডিসিআরকে জানায়। তার ভিত্তিতে আইইডিসিআর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম গঠন করে তা পরীক্ষার উদ্যোগ নিয়েছে।
ওই টিমের সদস্যরা বৃহস্পতিবার (১ মে) বিকেলে যশোর এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাকিব রাসেল। এই টিম নিজেদের মতো করে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। টিমের পক্ষ থেকে ওই শিশুর শরীর থেকে রক্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষার পর প্রতিবেদন দেওয়া হবে। এরপর শনাক্ত হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, এটি এখনও সন্দেহের পর্যায়ে আছে। বার্ডফ্লু ছোঁয়াচে রোগ হওয়ায় শতভাগ নিশ্চিত না হয়ে কোনো কিছুই বলা যাবে না ৷ শিশুটির পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। যদি শনাক্ত হয় তখন বিষয়টি এক্সপ্লোর করা যেতে পারে ৷
প্রসঙ্গত, গত ১২ মার্চ যশোর সরকারি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর পরদিনই ওই খামারের ছয়টি শেডের সব মুরগি মেরে ফেলা হয় ও খামার জীবাণুমুক্ত করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু সুফিয়ান জানান, এই ভাইরাসের প্রকোপ সীমিত এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পোলট্রি খামারগুলোকে সতর্ক করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং দেশে পর্যাপ্ত বিশেষায়িত ভ্যাকসিন মজুদ রয়েছে। ২০০৭ সালে বাংলাদেশে প্রথম এবং সর্বশেষ ২০১৮ সালে খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছিল। এ বছর পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণে রয়েছে।
আরএ