দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন কোনো সরকারকেই নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা যে আলোচনা চলছে, সরকারকে এখনই সেই আলোচনার ইতি টানতে হবে। ফুলস্টপ দিয়ে এ বিষয়ে আর এক পাও না আগাতে আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবে সেটা মেনে নেওয়া হবে না বলেও জানান নুরুল হক নুর।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।
আরএ