দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী মালিক সমিতি, ডিলারশিপ মালিকগণ, উপজেলা পরিবেশক সমিতির সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।মিছিলটি মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে মারীখালি ব্রিজ প্রদক্ষিণ করে কাঁচাবাজারের সামনে গিয়ে শেষ হয়। পরে থানাসহ বিভিন্ন দপ্তরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বিভিন্ন সময়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অর্থ ও মালামাল লুট করে নেওয়ার অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। এছাড়াও রাতে দোকানের তালা ভেঙে মালামাল লুট করে নেওয়ার মতো অভিযোগের কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজদের কারণে আজ ব্যবসা করা অসহায় হয়ে পড়েছে। কোনো কিছু দিশা না পেয়ে আজ আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। সোনারগাঁ থেকে চাঁদাবাজদের না সরাতে পারলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানায়, আপনারা অতি দ্রুত চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদককারবারির বিরুদ্ধে ব্যবস্থা নিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল ইসলাম, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. জসীম, সমিতির ক্যাশিয়ার মো. শামীম, মো. সুমন, ইয়াসীন, জসীম, সুমন, শাহীনসহ শতাধিক ব্যবসায়ীগণ।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধন এবং বিক্ষোভের কথা শুনেছি। তবে এ ব্যাপারে এখনও অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ