দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। বুধবার (২৮ জুন) বিকেলের শহরের কয়েকটি বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে কেনায় বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে।
শহরের টিএ রোডের দক্ষিণ কালিবাড়ি মোড়ে সবজি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, কাঁচা মরিচ কেজিপ্রতি ৫০০ টাকায় বিক্রয় করতে হচ্ছে। আড়ত থেকে ৪৫০ টাকায় কিনতে হয়েছে আমাদের। গতকালও কেজি ৪০০ টাকায় বিক্রি করেছি।
শহরের ফারুকি বাজার, আনন্দ বাজার, মেড্ডা বাজার, মধ্যপাড়া বর্ডার বাজারসহ প্রায় সব বাজারে একই মূল্যে কাঁচামরিচ বিক্রয় হচ্ছে।
ইজাজুল নামের আরেক সবজি ব্যবসায়ী জানান, চাহিদার তুলনায় বাজারে কাঁচা মরিচ কম। তাই বেশি দামে কিনতে হচ্ছে আমাদের। সাড়ে ৪০০ টাকায় কিনে কেজি প্রতি ৫০০ টাকা না বিক্রয় করলে আমাদের কিছু থাকে না।
এছাড়াও বাজারে শসা প্রতি কেজি ৮০-১০০ টাকা, গাজর ১৪০ টাকা, প্রতি হালি লেবু ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।