দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ অনোহল (৪৫) কাকটেংগুর গ্রামের মৃত মো. মহুরুদ্দীনের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
কাকটেংগুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান , বুধবার বিকেলে বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন অনোহল। কাজ শেষে খলার পাশেই বেঁধে রাখা গরু আনতে যায় সে। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আক্রান্ত হন অনোহল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
/অ