দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলায় বিষধর সাপের ছোবলে মো. আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ মৃধা মহেষপুর গ্রামের তমিজ মৃধার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে জীবিকার তাগিদে মাঠে কাজ করতে যান আজাদ মৃধা। কাজ করার একপর্যায়ে হঠাৎ তার পায়ে তীব্র আঘাত অনুভূত হয়। পরে তিনি দেখতে পান, একটি বিষধর সাপ তাকে ছোবল দিয়েছে।
এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আশপাশে থাকা অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. কাজী নাজমুন সাকিব তাকে মৃত ঘোষণা করেন।
জে আই