দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের কাউখালীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হানিফ শেখ (৫৯) নামের এক জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর নানি বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার হানিফ শেখ উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের হারেজ শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাসের বিরতিতে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদের বাড়ির পাশে কলেজ মোড় এলাকা থেকে জোরপূর্বক মুখ চেপে গলিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন ভুক্তভোগীর চিৎকার দিলে লাকি আক্তার নামের এক মহিলা দেখতে পায়। হানিফ ৫০ টাকা ওই শিশুটির হাতে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এসময় স্থানীয় লোকজন হানিফকে রাস্তা থেকে ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর নানি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আগামীকাল (বৃহস্পতিবার) কোর্টে প্রেরণ করা হবে।
/অ